বারুইপুরে আত্মপ্রকাশ করছে Biryani & Beyond 24 (B&B 24) — উদ্বোধন ২৪শে অক্টোবর ২০২৫




বারুইপুর, কলকাতা: খাঁটি স্বাদ, ঐতিহ্যবাহী রন্ধনশৈলী এবং গুণমানের প্রতিশ্রুতি নিয়ে শহরের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্র্যান্ড Biryani & Beyond 24 (B&B 24) এবার পদার্পণ করতে চলেছে বারুইপুরে। আগামী শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, বিকাল ৩টেয় নতুন শাখার শুভ উদ্বোধন হবে বারুইপুর সেলস ট্যাক্স অফিসের নিকট, মিদ্দে রোড, বনর্জি ফার্মেসির পাশে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানীয় ব্যক্তিত্বরা। জনপ্রিয় সেলিব্রিটি অতিথি রূপশা চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী উপস্থিত থাকবেন Special Guest হিসেবে এবং সম্মানিত কাউন্সিলর গৌতম কুমার বিশ্বাস থাকবেন Guest of Honour হিসেবে, যাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করবে।

এছাড়াও, অনুষ্ঠানে যোগ দেবেন পরিচিত সেলিব্রিটি ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, যারা এই উদ্বোধনী মুহূর্তকে তুলে ধরবেন বৃহত্তর দর্শকের সামনে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

খাঁটি স্বাদ, সুবাস, ঐতিহ্য এবং অথেন্টিসিটি ও কোয়ালিটির জন্য বিখ্যাত B&B 24 বারুইপুরে খাদ্যরসিকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিতে চলেছে। প্রতিটি পদে থাকবে মান, স্বাদ এবং আন্তরিকতার ছোঁয়া।

উদ্যোক্তাদের বক্তব্যে—
“আমাদের লক্ষ্য খাঁটি স্বাদকে সঠিক দামে, সৎভাবে এবং ভালোবাসা দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া। বারুইপুরে আমরা নতুন পথচলা শুরু করতে চলেছি, এবং আমরা বিশ্বাস করি — এখানকার মানুষের ভালোবাসাই আমাদের শক্তি হবে।”

খাদ্যপ্রেমী সকলকে, পরিবারের সদস্যদের এবং শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং একসঙ্গে নতুন স্বাদের যাত্রার সূচনা উদযাপন করার জন্য।










Comments

Popular posts from this blog

Former Chinsura Mogra Block President Debabrata Biswas's homecoming after leaving BJP and holding the Trinamool flag again was witnessed with enthusiasm and excitement among the fans

State Sub-Junior Boxing Championship Concludes in Shibpur; Bengal’s Rising Boxers Secure Tickets to National Championship in Jalandhar

Suraksha Clinic and Diagnostics Expands Its Presence in Kolkata With The Launch Of New Diagnostics Centre in Shyambazar; Councillor Dr. Minakshi Ganguly inaugurates the same